নিউজ ডেস্ক :
ত্রয়োদশ সংসদের ৫০ নারী আসন পূরণে ভোট গ্রহণ করা হবে ১২ মে। ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। সোমবার দুপুর ২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এতথ্য জানান।
নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সেই হিসেবে আগামী ১৪ মের মধ্যে এই প্রক্রিয়া শোষ করার বাধ্যবাধকতা রয়েছে।

Post a Comment